দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
রাঙ্গুনিয়া উপজেলা ও চট্টগ্রাম উত্তর জেলার মঈনীয়া যুব ফোরামের আহবায়ক আকবর হোসেন রুবেলের পিতা বিশিষ্ট সমাজ সেবক জনাব, খাইরুল ইসলাম (৭০) বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা সময় ইন্তেকাল করেন।
খাইরুল ইসলামের ইন্তেকালে মহতিপাড়া মঈনীয়া যুব ফোরামের পক্ষ থেকে শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) দুপুর-দুইটার দিকে মহতিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজে শরীক হয়ে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ জানান।
You must be logged in to post a comment.