এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥
কু্ষ্টিয়াকে বাংলাদেশের মধ্যে রোল মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই। আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। জনগনই সকল ক্ষমতার উৎস। জনগন চাই দেশের উন্নয়ন, প্রতিটি ভোটারের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। কু্ষ্টিয়া জেলা আওয়ামীলীগ কার্যালয় হলরুমে রবিবার সকালে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা মাহাবুব-উল আলম হানিফ এমপি এসব কথা বলেন।
মাহাবুব-উল আলম হানিফ আরো বলেন , আওয়ামীলীগ দেশের উন্নয়ন করে ভোট চাওয়ার অধিকার অর্জন করেছে। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিয়েছে, আগে যতটা লোড সিডিং হতো এখন আর জনগনকে লোড সিডিংয়ে ভুগতে হয় না। এদিকে কমিউনিটি হেল্থ ক্লিনিকের মাধ্যমে গ্রামে সেবা পাচ্ছে সাধার মানুষ। অসহায় মানুষ ভাতা সুবিধা পেয়েছে, ১০টাকা কেজিতে চাউল কেনার সুবিধা পেয়েছে। পৃথিবীর মোট ৫৭টি দেশে স্যাটেলাইট আছে সে দেশ গুলোর মধ্য বাংলাদেশের নামটি রয়েছে, এসব সম্ভব হয়েছে বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য, তিনি একজন মানুষ হয়ে ১৬কোটি মানুষের কথা ভেবে দেশের উন্নয়ন করছেন।
দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, এতো উন্নয়ন হওয়া সত্বেও ভোট চাইতে কোন সংকোচ থাকার কথা নয়, যারা দেশের উন্নয়ন করছে তাদের ভোট প্রাপ্য, জনগনের কাছে যেতে হবে, প্রতিটি মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিতে হবে। দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ সরকারকে আর একবার ক্ষমতায় আসতে হবে।
তিনি আরো বলেন, বিগত সময়ে জামাত-বিএনপি একসাথে ক্ষমতায় থেকে গেছে তারা দেশে দুর্নিতী ছাড়া কিছুই করেনি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে বিনা কারনে দেশের মানুষকে হত্যা করেছিলো, ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সেদিন অনেকে মারা গেছে, কি অপরাধ ছিলো তাদের?, আজ বিএনপি জনগনের সামনে মায়া কান্না দেখাচ্ছে, বেগম জিয়া এতিমের টাকার লোভ সামলাতে পারে নাই তারা কি করে দেশের উন্নয়ন করবে।জনগন দেশের দুর্নিতীবাজদের আর ক্ষমতায় দেখতে চাই না। যারা দেশের উন্নয়ন করছে জনগন তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করবে। তিনি আরো বলেন প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে আমার সালাম ও উন্নয়নের বার্তা পৌছে দিবেন।
অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সহ-সভাপতি বেগম নুর জাহান মিনা, কু্ষ্টিয়া পৌর প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, প্রোকৌশলী ফারুক-উজ-জামান, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, রুহুল আজম, শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন রাজু, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, সদর থানা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডা. গোলাম মওলা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব-উন-নিসা সবুজ, সাধারন সম্পাদক এ্যাড. সামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, এ্যাড. সুলতানা নাছরিন সুইটি, ঝাউদিয়া মহা বিদ্যালয় অধ্যক্ষ নুরজাহান শারমিন, জেলা পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া রনি, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সিনিয়র সদস্য আনিচুর রহমান বিকাশ, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এম সম্পা মাহমুদ চেয়ারম্যান, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক সফর উদ্দিন চেয়ারম্যান, সদর থানা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, সদর থানা সেচ্ছাসেবকলীগের আহবায়ক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, সাধারন সম্পাদক সাদ আহম্মেদ, সদর থানা ছাত্রলীগ আহবায়ক আনিচুর রহমান আনিচ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.