আইনজীবীদের মহাসমাবেশে যাচ্ছেন ড. কামাল

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ৩:৩০ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সাত দফা দাবিতে শনিবার জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশ চলছে। সুপ্রিমকোর্ট চত্বরে সকাল ১০টা থেকে এ মহাসমাবেশ শুরু হয়েছে।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যাতম নেতা ড কামাল হোসেন। আর প্রধান বক্তা হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত রয়েছেন।

সুপ্রিমকোর্ট চত্বরের মহাসমাবেশে যোগ দিয়েছেন সারাদেশের আইনজীবীরা।

এর আগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃত্বে আইনজীবী মহাসমাবেশ সফল করার জন্য একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে।

মহাসমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদিন। অনুষ্ঠান পরিচালনা করছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য সচিব মাহবুব উদ্দিন খোকন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ