অতিরিক্ত চাঁদার পরিপত্র বাতিল করা হবে: শিক্ষামন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ৬:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

এমপিওভূক্ত শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবি নিয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা শাখার একটি প্রতিনিধি দল মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সিলেটের বিয়ানীবাজারে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষক নেতৃবৃন্দকে শিক্ষক স্বার্থবিরোধী এই পরিপত্র বাতিলের আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এর কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব জ্যোতিষ মজুমদার,  বাংলাদেশ মাদরাসা  জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ফোরামের কেন্দ্রীয় কার্যকরী সদস্য এম এ মতিন, সিলেট জেলা সহ-সভাপতি মুয়ীনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, শান্ত ভট্টাচার্য, শংকর পাল, কাজল দেবনাথ, এহসানুল হক প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ