দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া।।
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি ও পৌরসভার মেয়র আলহাজ্ব শাহাজান সিকদারের সহযোগিতা প্রদান করা হয়।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পৌরসভা ১নং ওয়ার্ডে পৌরসভার মেয়র তথ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।
এ সময়ে তথ্যমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক পরিবারে টিন প্রদান করাসহ পৌর মেয়রের ব্যক্তিগত পক্ষ থেকে নগদ দশহাজার টাকা প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিল জালাল উদ্দীন কমিশনার, সমাজ সেবক হারুন মাতব্বর, মফিজ কনট্রাকটর, শিক্ষক ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক প্রমুখ।
You must be logged in to post a comment.