সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

নতুন কর্মসূচি ঘোষণা করেছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ ঘিরে সাত কলেজ শিক্ষার্থীরা। আগামী শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন তারা। এর মধ্যে অধ্যাদেশ জারি না হলে আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান।

গোলাপ শাহ্’র মাজারের দান বাক্সে ৫৭ লাখ টাকাগোলাপ শাহ্’র মাজারের দান বাক্সে ৫৭ লাখ টাকা

সন্ধ্যায় শেষ হচ্ছে খালেদা জিয়াকে পর্যবেক্ষণের ৭২ ঘণ্টাসন্ধ্যায় শেষ হচ্ছে খালেদা জিয়াকে পর্যবেক্ষণের ৭২ ঘণ্টা

তিনি বলেন, সাত কলেজে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ায় জটিলতা বাড়ছে। তাই আগামী রবিবার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা টানা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ আন্দোলন চলবে।

এর আগে সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে তারা মিরপুর সড়ক অবরোধ করে অবস্থান নেন। দুই ঘণ্টারও বেশি সময় অবরোধ কর্মসূচি পালনের পর নতুন কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ