নব নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন শৈলকুপাবাসীকে।
এই বিজয় আমার একার নয়; এই বিজয় গণতন্ত্রকামী সাধারণ মানুষের, এই বিজয় অধিকারহারা মানুষের। আপনারা কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
শৈলকুপার প্রিয় ভাই ও বোনেরা,
আমি আপনাদের কথা দিচ্ছি—আগামী দিনগুলোতে দল-মত নির্বিশেষে শৈলকুপাকে একটি আধুনিক, নিরাপদ এবং বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আপনাদের সুখে-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
শৈলকুপার উন্নয়ন এবং জনগণের সেবায় আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।জয় হোক ধানের শীষের, জয় হোক শৈলকুপার মেহনতী মানুষের।
বিনীত,
আপনাদের সেবক,
মোঃ আসাদুজ্জামান
নবনির্বাচিত সংসদ সদস্য, ঝিনাইদহ-১ (শৈলকুপা)।