আর আর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁয় এডাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে শহরের কেডির মোড় জননীর কার্যালয়ে এডাবের জেলা সভাপতি আশরাফুন নাহার সিমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে এডাবের সহ-সভাপতি এস,এম শহীদুল ইসলাম, সদস্য সচিব আকরামুল ইসলাম, কার্যকরী সদস্য ফজলুল হক খান ও আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় পূর্বের পাঠ অনুমোদন,আয় ব্যয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সভায় সর্ব সম্মতিক্রমে আশরাফুন নাহারকে সভাপতি ও আকরামুল ইসলামকে সদস্য সচিব করে তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়।
You must be logged in to post a comment.