ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১১ ঘটিকার সময় ঝিনাইদহ কুটুম কমিউনিটি সেন্টারে। ঝিনাইদহ ১৭ ইউনিয়নের সুপার ফাইফ বিভিন্ন অংগ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
আগামি ৫ আগষ্ট হাসিনা সরকার পতন দিবস উপলক্ষে সকল উপজেলা এবং ৬ ই আগষ্ট জেলা শহরে বিজয় র্যালি করবেন বিএনপি। সেই সাথে ব্যাপক শোডাউন করার চিন্তা করছেন ঝিনাইদহ জেলা বিএনপি।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ ২ আসনে বিএনপি মননীত প্রার্থী ও জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব এ্যাডঃ এম এ মজিদ।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,
বিশিষ্ট ক্রিড়াবিদ, সাবেক সফল যুবনেতা ও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক: জনাব মোঃ জাহিদুজ্জামান মনা।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম।
সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি: জনাব মোঃ জাহিদুল ইসলাম জোয়াদ্দার।
সঞ্চালনা করেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জিয়াউল ইসলাম ফিরোজ।
সভার কার্যক্রম শেষ করে রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি: জনাব মোঃ আক্তারুজ্জামান ও জেলা বিএনপির সহ-সভাপতি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি: এ্যাড: কামাল আজাদ পান্নু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।