“জাতীয়করণের দাবিতে সকলে ঐক্যবদ্ধ হউন”

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯, ২:৫৩ অপরাহ্ন

প্রদীপ কুমার দেবনাথ//

আজ বাংলাদেশ শিক্ষক সমিতি ফেনী জেলা শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য সকল শিক্ষক সংগঠনকে এক হয়ে জাতীয়করণের দাবিতে সোচ্চার হওয়ার আহবান জানান।

জেলাভিত্তিক শিক্ষক সম্মেলনের অংশ হিসেবে ফেনী ল্যাবরেটরী স্কুল অডিটোরিয়ামে আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতি – নজরুল এর পক্ষে ফেনী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক মতবিনিময় ও আলোচনা সভায় যোগ দেন। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি বলেন, শিক্ষক সমাজের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। শিক্ষকদের বঞ্চিত না করে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর আয় ফেরত নিয়ে অবিলম্বে জাতীয়করণ ঘোষণা না করলে এ ক্ষোভ একদিন বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জাতীয়করণ ঘোষণা দিয়ে ক্ষোভ নিরসনের আহবান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। এছাড়াও তিনি কলেজ ও মাদ্রাসার অনুপাত প্রথা রহিতকরন ও বদলীর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের আহবায়ক মেজবাহুল ইসলাম প্রিন্স বলেন, দেশের ৯৫% শিক্ষা নির্ভর করে বেসরকারি শিক্ষকদের উপর। তাই তাদেরকে অবহেলা করলে দেশের ৯৫% শিক্ষার্থীদের অবহেলা করা হয়। বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য ও সরকারি সুযোগ – সুবিধা নিশ্চিত করতে মুজিববর্ষেই সবাই জাতীয়করণ চায়।

সিনিয়র যুগ্ম মহাসচিব মো.আবুল হোসেন বলেন, ৪% কর্তন করে শিক্ষকদের অন্তরে চরম আঘাত করা হয়েছে। তিনি অবিলম্বে ৪% কর্তণ বন্ধ ও জাতীয়করণ সহ বদলী চালু করার অনুরোধ জানান।

বাশিস নজরুল এর যুগ্ম মহাসচিব প্রদীপ কুমার দেবনাথ বলেন, আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষা বান্ধব। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী নিজে বেসরকারি এমপিওভুক্ত স্কুল – কলেজ ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য খুব শীঘ্রই ঘোষণা দিবেন।

প্রেসিডিয়াম সদস্য জনাব আলাউদ্দিন ভুঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব। তাই, আমরা বিশ্বাস করি বিদ্যালয়ের আয় ও শিক্ষকদের

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ