২৫ বছর বয়সেই মালয়েশিয়ার মন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২ জুলাই, ২০১৮, ১১:১৬ পূর্বাহ্ন
 শপথ নিচ্ছেন সাইদ সাদিক (ডান থেকে প্রথম)

অন্যদৃষ্টি অনলাইন।।

মালয়েশিয়ার রাজনীতিবিদ সাইদ সাদিক সাইদ আবদুল রহমানের বয়স মাত্র ২৫। এ বয়সেই দেশটির মন্ত্রী পদে যোগদান করেছেন তিনি।  সাইদ সাদিককে বলা হচ্ছে দেশটির সবচেয়ে কণিষ্ঠতম মন্ত্রী। যুব ও ক্রীড়ামন্ত্রী পদে আজ  ২ জুলা্সই ২০১৮ সোমবার শপথ নিয়েছেন তিনি।

এত অল্প বয়সে মন্ত্রী নিয়োগ পাওয়ায় সাইদ সাদিক প্রশংসার পাশাপাশি নানা প্রশ্নের সম্মুখীনও হচ্ছেন। তিনি একটি মন্ত্রণালয়কে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য কী না কেউ কেউ এ প্রশ্নও তুলেছেন। কিন্তু সাইদ সাদিক দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছেন, সব সন্দেহবাদীকে তিনি প্রমাণ করে দেবেন তিনি এ নিয়োগ পাওয়ার যোগ্য।

সাইদ সাদিক রাজনীতিতে গুরু মানেন আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে খ্যাত ডা. মাহাথির মোহাম্মদ। সেই মাহাথির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হিসেবেই শপথ নিলেন আজ। রাজনীতিতে সক্রিয় থাকতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বৃত্তিও প্রত্যাখান করেছিলেন তিনি।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ