সোনাইমুড়ীতে ৩লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার ৩

ইব্রাহিম খলিল, নোয়াখালী
সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০:০৯ অপরাহ্ন

নোয়াখালী সোনাইমুড়িতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন (২৫), জগন্নাতপুর ইউনিয়নের জাকির হোসেন (৩০) ও ১৬নং ওয়ার্ডের সালা উদ্দিন (২৪)।

ধর্ম শিক্ষা কোন দিন বাদ দেওয়া হয়নি, এটা অপপ্রচার : শিক্ষামন্ত্রী

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকার নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পূর্ব পাশে আল্লাহর দান রাজন স্টোরের সামনে পাকা রাস্তার ওপর থেকে গাঁজা বিক্রি করার সময় অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সোমবার সকালে গ্রেফতারকৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ