ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু মারা গেছেন ( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান। তিনি জেলা শহরের কলাবাগান এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।
জানা যায়, রাতে বাড়িতে হঠাৎ অস্বুস্থ হয়ে পড়েন শহিদুজ্জামান বেল্টু। এরপর স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল আলম বলেন, শহিদুজ্জামান বেল্টুকে আমরা হাসপাতালে মৃত অবস্থাতেই পেয়েছি।
আরো পড়্রন: ঘরে বসেই আয়কর জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে: প্রধান উপদেষ্টা
সাবেক সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বলেন, আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারালাম। সকল স্তরে তার জনপ্রিয়তা ছিল, এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
তিনি আরো বলেন, সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
You must be logged in to post a comment.