মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ড. আনোয়ার খান লামচর, হোসনাবাদ, বেড়ি বাজারসহ কেন্দ্র ভিত্তিক ৫টি উঠান বৈঠক ও জনসংযোগকালে তিনি বলেন, এমপি নির্বাচিত হলে সন্মানী ভাতা ও সরকারের দেওয়া সকল সুযোগ সুবিধা নিজের জন্য গ্রহন করবো না।
তিনি সন্মানী ভাতা অর্ধাংশ বঙ্গবন্ধু ট্রাষ্ট ও বাকী অংশ রামগঞ্জ উপজেলার বিভিন্ন এতিম খানা, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ব্যয় করবো।
ড. আনোয়ার খান বলেন, একজন সংসদ সদস্য নির্বাচিত হলে সন্মানী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন, আমার এ সব দরকার নেই, আমি জনগনের সেবা করতে আসছি- জনগনের সেবা করে যাব। আমার ইচ্ছা সরকার গঠনে ১৫১ আসনের সাথে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনটি উপহার দেওয়া। আপনারা আগামী ৩০ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিন, আমি কথা দিচ্ছি বিগত চার বছর যাবত চাল, ডাল, শাড়ী, লুঙ্গি, কম্বল, সেমাই, চিনি ইত্যাদি সবার মাঝে যেভাবে বিতরন করছি তা অব্যাহত রাখবো।
রাস্তা, ঘাট, পুল, কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ সকল উন্নয়ন করবো। আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছে, আপনাদের হক থেকে আমার কিছু নেওয়ার প্রয়োজন নেই। আমি চাই রামগঞ্জ হবে বাংলাদেশের একটি মডেল উপজেলা। এ উপজেলায় শিল্প কল-কারখানা নেই, গ্যাস নেই। আমি গ্যাসের ব্যবস্থা ও শিল্প করখানা গড়ে তুলবো, যাতে বেকার সমস্যা সমাধান হয়। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি দূর করে একটি সুন্দর শান্তিপূর্ন রামগঞ্জ উপহার দিবো।
You must be logged in to post a comment.