বিশেষ প্রতিবেদক ।।
সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের মহাসচিব আলহাজ্ব মোঃ নূরুল হক নূরের নেতৃত্তে চার সদস্যের শিক্ষক নেতৃবৃন্দ অদ্য ৪ এপ্রিল সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদের ১৮ নীতিমালায় ঘোষিত ১১গ্রেড,টাইম স্কেল,সহকারী শিক্ষকদের গ্রেডর উন্নতি,পদউন্নতি,শিক্ষার্থীদের উপবৃত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয় কারীগরি ও মাদরাসা শিক্ষা সচিব জনাব মোঃ আলমগীর সাহেবের সাথে সাক্ষৎ করেণ । এছাড়া অতিরিক্ত সচিব জনাব মোঃ জাকির হোসেন সাহেব,সিনিয়র সহকারী সচিব জনাব মোঃআঃ খালেক সাহেব এবং মাদরাসা শিক্ষা অধীদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ সফিউদ্দীন সাহেবসহ আরো অন্যান্ন অফিসারদের সাাথে বিস্তারিত আলোচনা করেন । শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কুমিল্লাা জেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম,কেন্দ্রীয় সদস্য এবং টাংগাইল জেলা সভাপতি মোঃ ফরিদ উদ্দিন এবং কেন্দ্রীয় সদস্য রাজবারী জেলা সভাপতি মোঃ ইউনুস আলী ।