সংযুক্ত আরব আমিরাত যুবদলের পক্ষ থেকে রংপুরে ত্রান সামগ্রী বিতরন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৮ মে, ২০২০, ৯:৪২ অপরাহ্ন

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ

রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার বিকাল ৩ ঘটিকায় সংযুক্ত আরব আমিরাত শাখা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মিঠু চৌধুরীর পক্ষ থেকে রংপুরে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। ত্রান বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সাবেক সদস্য সাজমুল ইসলাম শামীম, জেলা যুবদলের সহ-সভাপতি রাকিবুল হোসেন রাকিব, সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব, মাহানগর ছাত্রদলের কৃষি বিষয়ক সম্পাদক আরিফ ফয়সাল জুনায়েদ। ত্রান প্যাকেজে চাল, তৈল, চিনি, সেমাই, দুধ সহ ইদের বিভিন্ন খাদ্য উপকরন বিতরণ করা হয়।
১৮-০৫-২০২০ ইং

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ