শরীয়তপুরে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় প্রাবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত

শরীয়তপুর প্রতিনিধি
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের কুন্ধুরিয়া গ্রামে  ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ায় ফাতেমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় জালাল সিকদার নামে এক আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে।

গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে   এই ঘটনা ঘটে।

আহত ফাতেমা বেগমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে  ধানের শীষ প্রতীকে ভোট দেওায়াকে কেন্দ্র করে স্থানীয় জালাল সিকদার,  ফাতেমা বেগমকে  নানা প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত কাল জালাল সিকদারের বাড়ির পাশদিয়ে যাওয়ার সময়  ফাতেমা বেগমকে পিটিয়ে আহত করেন।

আহত ফাতেমা বেগম  শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ