লক্ষ্মীপুর-৪ আসনে স্বামী-স্ত্রী এমপি পদ প্রার্থী

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ৯:৫১ অপরাহ্ন

মোহাম্মাদ আলী, লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর)  আসনে স্বামী-স্ত্রী এমপি পদ প্রার্থী। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম পৃথকভাবে জমা দিয়েছেন স্বামী ও স্ত্রী দুই জনেই।

রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোকেয়া আজাদ এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারা দুইজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে পূরণ করে তারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

জানা গেছে, আজাদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী রোকেয়া আজাদ গত ৮-১০ দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তারা পৃথকভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও তা জমা দিয়েছেন। এখন চূড়ান্ত মনোনয়ন পাওয়ার লক্ষ্যে ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ ও তদবিরে রয়েছেন।

জানতে চাইলে আজাদ উদ্দিন চৌধুরী বলেন, আমি দীর্ঘদিন গণমানুষের জন্য রাজনীতি করছি। সব সময় অবহেলিত মানুষের পাশে ছিলাম, তাদের সেবা করেছি। আমার স্ত্রীও দায়িত্বে থাকাকালে এলাকায় বিভিন্ন উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো মনে করলে দলীয় মনোনয়ন দেবেন। আশা করি দল ও সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আসনটি উপহার দিতে পারবো।

প্রসঙ্গত, আজাদ উদ্দিন চৌধুরী দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ মার্কা নিয়ে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তখন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ এমপি নির্বাচিত হন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ