লক্ষ্মীপুর -৩ আসনের নৌকার মনোনয়ন প্রাপ্ত গোলাম ফারুক পিংকুকে ফুলদিয়ে বরন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮, ৭:৫২ পূর্বাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।

মনোনয়নের চিঠি নিয়ে ভোটের মাঠে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিংকু। সোমবার (২৬ নাভেম্বর) বিকালে ঢাকা থেকে লক্ষ্মীপুরের হাজিরপাড়া নিজ গ্রামের বাড়ীতে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এর আগে এলকায় গোলাম ফারুক পিংকুর আগমনে আওয়ামীলীগের হাজার হাজার নেতা কর্মীরা তাকে ফুলদিয়ে বরণ করেন।

এসময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, ‘দীর্ঘ ত্যাগ তীতিক্ষা ও ১৮ বছর সাধনার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে মুল্যায়ন করে মনোনয়ন চিঠি দিয়েছেন। এতে আমি খুব আনন্দিত ও মহা খুশি। এমপি হলে মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরলস কাজ করবো। দলীয় নেতা-কর্মীদের মুল্যায়ন করা হবে। সরকারের উন্নয়ন বরাদ্ধ থেকে এক পয়সাও নেবনা।’
তিনি আরো বলেন, ‘লক্ষ্মীপুর-৩ সদর আসনে ১২ টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পূর্বাঞ্চলে। আমাকে মনোনয়ন দেয়া হলে এ ৮টি ইউনিয়নের মানুষ দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিবেন বলে বিশ্বাস করছি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করছি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ