মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
বিএনপির দূর্গ হিসেবে পরিচিত লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগ নেতৃত্বধীন মহাজোট মনোনীত লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান লাঙ্গল প্রতীক নিয়ে এবং ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই হবে। বর্তমানে এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। এখানে নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন।
সরেজমিন ঘুরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিএনপির দূর্গ হিসেবে পরিচিত লক্ষ্মীপুর-২ আসনে ১৯৯৬ সালের জুন ও ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৯৬ সালে খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে মনোনয়ন দেওয়া হয়। ওই উপ-নির্বাচনে তখন বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী হারনুর রশিদ। ২০০১ সালে খালেদা জিয়ার ছেড়ে দেওয়া আসনে বিজয়ী হন জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া। ২০০৮ সালের নির্বাচনেও আবুল খায়ের ভুঁইয়া আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ থেকে ৭৬ হাজার ৯শ ৮৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে ২০ দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ না করায় বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হন জাতীয়পার্টি নেতা মোহাম্মদ নোমান ।
এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পান লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান সাংসদ মোহাম্মদ নোমান। নির্বাচনী মাঠে মহাজোট তথা শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ নোমানকে বিজয়ী করতে উপজেলা ও পৌর আওয়ামীলীগ নেতাকর্মীরা ভোটের মাঠে নেমে পড়েছে।
এদিকে, বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপি-জামায়াত জোট ও তাদের অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীরা ধানেরশীষকে বিজয়ী করতে মাঠে কাজ শুরু করছেন। এতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা। তারা প্রতিদিনই নির্বাচনী এলাকার বিভিন্ন মহল্লায় গনসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময় করে যাচ্ছেন।
লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান বলেন, মহজোটকে বিজয়ী করতে রায়পুরে আ’লীগ-জাতীয়পর্টি ঐক্যবদ্ধ। শেখ হাসিনা সরকারের উন্নায়নের ধারা অব্যাহত রাখতে এলাকার জনগন লাঙ্গলকেই জয়যুক্ত করবে।
রায়পুর উপজেলা বিএনপির সভাপতি এড. মনিরুল ইসলাম হাওলাদার ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল বলেন, ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ ভাবে অস্তিত্বের লড়াই হিসাবে মাঠে নেমেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এবারও অতিতের ন্যায় বিপুল ভোটে আবুল খায়ের ভূঁইয়া জয়লাভ করবে।
You must be logged in to post a comment.