রায়পুরের সাংসদ মোহাম্মদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ৫:০৩ অপরাহ্ন

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।। 

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বর্তমান সাংসদ ও লক্ষ্মীপুর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । রোববার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয় থেকে মনোনয়ন পত্র নেন।

এসময় রায়পুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পৌর সভাপতি ইলিয়াস কবির, জাতীয় পার্টি নেতা ফারুক মোল্যা, আলমগীর হোসেন সহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় মোহাম্মদ নোমান বলেন, গত সরকারের উন্নয়ন কর্মকান্ডের ছোঁয়া রায়পুরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে পেরেছি। আগামী নির্বাচনেও জনগন আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে যেসব অসমাপ্ত কাজ রয়েছ তা সমাপ্ত করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ