মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর -১(রামগঞ্জ)আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করলেও আজ রবিবার (২ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই বাচাইয়ে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষনা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল। ঋনখেলাপির দায়ে জাকের পার্টির প্রার্থী ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব বর্তমান সাংসদ লায়ন এম এ আউয়াল, স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলমের (সাবেক যুবলীগ নেতা) মনোনয়নপত্র বাতিল হয়।
মনোয়ন বৈধতা ঘোষনার অপেক্ষায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ড. আনোয়ার হোসেন খাঁন, পাশে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তরীকত ফেডারেশন থেকে আওয়ামী লীগের ড. আনোয়ার হোসেন খান, বিএনপি মনোনিত প্রার্থী এলডিপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মতিঝিল থানা বিএনপির সভাপতি বিএনপি মনোনিত প্রার্থী হারুন অর রশিদ জাতীয় পাটির জাকির হোসেন পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী সাহাব উদ্দিন তুর্কি (বিএনপি’র বিদ্রোহী), জেএসডির এম এ গোফরান, বি এন এফ থেকে সিরাজ মিয়া, ইসলামী আন্দোলনের রফিকুল ইসলাম, এন এন পি’র মোশারেফ হোসেন, বাংলাদেশ জাতীয় পাটির আলমগীর হোসাইন, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল প্রমুখ।
You must be logged in to post a comment.