মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা কমার রোডস্থ নতুন জমদ্দার বাড়িতে এক বিশেষ ধরনের আলাদিনের চেরাগ পাওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘর্ষনেই এ চেরাগ থেকে মানবের জীবন্ত সন্তান বেরিয়ে আসে। জমদ্দার বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মানিক মিয়ার কাছথেকে এ চেরাগ পাওয়ার সংবাদ পাওয়া যায় । সম্প্রতি ওই চেরাগ থেকে সদ্য বেরিয়ে আসা ফুট ফুটে জীবন্ত মানব সন্তান দেখার জন্য প্রতিদিন শতশত উৎসুক নারী-পুরুষ ওই বাড়িতে ভীড় জমাচ্ছে।
অনুসন্ধানে জানাযায়, বাড়ির মানিক মিয়া দীর্ঘ প্রায় সাড়ে ৩ বছর যাবত সৌদিআরব ছিলেন। এক পর্যায়ে গত দু’মাস পূর্বে মানিক দেশের বাড়িতে আসেন। এসেই দেখতে পান তার স্ত্রী’র শরীর অসুস্থ। বেচারা স্ত্রী’র সুস্থতার জন্য ডাক্তার কবিরাজ বৈদ্যের দ্বারস্থ হতে হতে বৃহস্পতিবার ১৫/১১/১৮ খৃস্টাব্দ তার সেই অসুস্থ স্ত্রী আচমকা একটি ফুট ফুটে ছেলে সন্তান জন্ম দেয়। এতে মানিক মিয়া হতবাক হয়ে পড়েন। তার ভেতরে প্রশ্ন জাগে দুই মাসেতো আর সন্তান হতে পারেনা।
তাছাড়া স্ত্রী’র অসুস্থতার দরুন তিনি একটি বারের জন্যও জাগতিক পরিশ্রম করতে পারেননি। বিষয়টি এ-কান ও-কান হতে হতে একাধিক কান হয়ে গেল। প্রতিবেশীগন এসে মানিককে শুধাল শান্ত হ–। তুমিযে বাবা বিদেশ থেকে আলাদিনের চেরাগ এনেছিলে তাতো আমাদের বলোনি। মানব উৎপাদনের এ চেরাগটি আমাদের একটু দেখাওনা বাবা। মানিকের ছাফ কথা-আমি কোন চেরাগ টেরাগ আনিনি। তাহলে এ চেরাগ কে আনল। তার স্ত্রী মরিয়মের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্ষেপে আগুন। তার কাছেও নাকি এ চেরাগ নেই।
তাহলে এ মানব সন্তান হুটকরে কিভাবে এল। এলাকার বিজ্ঞজনদের ধারনা এ চেরাগ মানিকের নয় এমনকি স্ত্রী মরিয়মেরও নয়। এ চেরাগ ওয়ালা এলাকার’ই সন্তান। মানিকের অনুপস্থিতিতে হয়তো এক ফাঁকে এসে চেরাগ ওয়ালা মানিকের স্ত্রী’র শরীরে তার চেরাগের ঘর্ষন দিয়ে গেছে। তার বদৌলতে এসেছে এ মানব সন্তান। কিন্তু মানিকের স্ত্রী এ কথা মানতে রাজি নয় এবং চেরাগ ওয়ালার সন্ধান দিতেও রাজি নয়।
এব্যাপারে চাপাচাপি করতেই স্ত্রী মরিয়মের ছেলে মা’য়ের পক্ষ নিয়ে প্রবাস ফেরা পিতা মানিককে বসত ঘর থেকেই বের করে দিয়েছে। ফলে নিরুপায় হয়ে অসহায় মানিক রোববার ১৮/১১/১৮ খৃস্টাব্দ রামগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে। সে যাই হোক – এলাকাবাসীর দাবি – আমরা সেই চেরাগ ওয়ালার সন্ধান চাই।
You must be logged in to post a comment.