রবিবার থেকে উত্তরের ৯ জেলায় যাচ্ছেন তারেক রহমান

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর উত্তরাঞ্চল দিয়েই ঢাকার বাইরের সফর শুরু করছেন। আগামী ১১ জানুয়ারি রবিবার তিনি ঢাকার বাইরে যাচ্ছেন। ফিরবেন ১৪ জানুয়ারি। এই সফর সময়ে তারেক রহমান উত্তরের ৯ জেলা সফর করবেন।

তারেক রহমানের এই সফরের চূড়ান্ত করা সূচি অনুযায়ী ১১ জানুয়ারি তিনি যাবেন টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায়। সেদিন রাতে বগুড়ায় থেকে পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন। ১৩ জানুয়ারি তিনি যাবেন ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট। সেদিন রাতে ফিরবেন রংপুর।

১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আবু সাঈদ, নানী তৈয়বা মজুমদারসহ জুলাই ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে যোগ দেবেন। জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎও করবেন।

সফরে যাওয়া জেলাগুলোর প্রশাসক ও রির্টানিং কর্মকর্তাদের বিএনপির পক্ষ থেকে দেয়া চিঠিতে বলা হয়েছে, সফরটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন জারিকৃত আচরণবিধি লঙ্ঘন হবে না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ