মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের উদ্যোগে শহীদ সৈয়দ নুরুল ইসলাম নুরুর স্নরণসভা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ মার্চ, ২০২০, ৮:৫৭ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক  ।।

২৯ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪.৩০ মিনিটে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সন্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ৭৪-৭৫ এর প্রতিরোধ যোদ্ধা  ও সাবেক ছাত্র নেতা আব্দুস সামাদ পিন্টুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর শাখার সংগ্রামী সভাপতি ৭৫ পরবর্তী বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চলাকালীন সময় কতিপয় দূষ্কৃতিদের হাতে নিহত  শহীদ সৈয়দ নূরুল ইসলাম নুরুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রাত্তন মন্ত্রী  খ ম জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা আব্দুর রউফ শিকদার, বীর মুক্তিযোদ্ধা ও প্রতিরোধ যোদ্ধা আব্দুস সালাম, মাহাবুবুর রহমান রতন, আবু কায়সার খসরু, আব্দুল জলিল, মেসবাহুর রহমান ভুইয়া রতন, সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম খান, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ মহসিন, মরিয়ম সুলতানা, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান,  ঢাকা মহানগর আহবায়ক শাহাজাহান সাজু,সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ অন্যান্য নেত্রী বৃন্দ।

এ সময় বক্তারা বলেন,বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীনতা বিরোধী অপ শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে কুলষিত অধ্যায়ের সূচণা করে।তৎকালীন ৭৪-৭৫ এর সময়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহনের ব্রত নিয়ে ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি শহীদ নুরুল ইসলাম নুরু স্বাধীনতা বিরোধী অপ-শক্তির বিরুদ্ধে প্রতিরোধ দূর্গ গড়ে তোলেন।পরবর্তীতে দূষ্কৃতিকারীদের গুলিতে তিনি নিহত হন।আমরা তাঁর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করছি সেই সাথে হত্যাকারীদের বিচারের জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ