চুয়াডাঙ্গা জেলা রোভারের নতুন সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মুকিত জোয়ার্দ্দার।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভারের বিশেষ নির্বাচনি কাউন্সিল অধিবেশনে তিনি চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক নির্বাচিত হন।
মুকিত জোয়ার্দ্দার চুয়াডঙ্গা সদর উপজেলার তিতুদহের বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং একই কলেজের রোভার স্কাউট লিডার। তিনি বেশ কয়েকবার জেলা এবং খুলনা বিভাগে শ্রেষ্ঠ রোভার নেতা নির্বাচিত হয়েছেন।

জানা গেছে তিনি ছাত্র জীবন থেকেই রোভার আন্দোলনের সঙ্গে জড়িত। যশোর এমএম কলেজে অধ্যয়নকালে তিনি সিনিয়র রোভারমেটসহ বিভিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, তাঁর রোভারের দীক্ষা গুরু শহিদুল ইসলাম বর্তমানে রোভার অঞ্চলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
নতুন কমিটির কমিশনার নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের অধ্যক্ষ এবং সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা পৌর কলেজের রোভার স্কাউট লিডার লিয়াকত হোসেন।
You must be logged in to post a comment.