মিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা, আহবায়ক শাহিন, সদস্য সচিব রব্বান

স্টাফ রিপোর্টার
বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

ঘোষিত হলো বহু প্রতীক্ষিত কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি।

আজ বুধবার (১ জানুয়ারি-২০২৫) এ কমিটি ঘোষিত হয়।

মোঃ আশরাফুজ্জামান শাহিনকে আহবায়ক এবং সাবেক সাধারন সম্পাদক মোঃ রহমত আলী রব্বানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, শাহিন মিরপুর থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মৃত আব্দুল হান্নান বিশ্বাস জ্যেষ্ঠ পুত্র।

কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ জাকির হোসেন সরকার স্বাক্ষরিত এ কমিটিতে মোঃ মাহাবুব আলম হারছেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে আরো ছয় জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

অন্যদিকে মোঃ ওমার ফারুক কুদ্দুসকে সিনিয়র সদস্য করে আরো একুশ জনকে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরপুর উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। কার্যত তারপর থেকে মিরপুর উপজেলা বিএনপি অভিভাবকশূণ্য ছিলো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ