মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা ইসরাইল: প্রেসিডেন্ট এরদোয়ান

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ জুন, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরাইলের হামলার লক্ষ্য হলো আলোচনাকে নস্যাতের চেষ্টা করা।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি ইসরাইলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা ‘এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা।’

তিনি আরো বলেন, ‘১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।’

সূত্র : বিবিসি

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ