ভারতের লোকসভা চলাকালীন মোদিকে জড়িয়ে ধরলেন রাহুল গান্ধী!

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ জুলাই, ২০১৮, ১১:২০ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

অনাস্থা প্রস্তাব বিতর্কের মধ্যেই ভারতের লোকসভায় দেখা গেল সৌজন্যের বিরল নজির। চাঁচাছোলা ভাষায় আক্রমণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গিয়ে জড়িয়ে ধরলেন বিরোধী পক্ষের প্রধান বক্তা রাহুল গান্ধী।

এদিন রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে সরগরম হয়ে ওঠে লোকসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ তাঁর মন্ত্রিসভার সদস্যদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন রাহুল। সংসদীয় বিধিনিষেধের তোয়াক্কা না করে এদিন লোকসভায় ২০১৯ নির্বাচনে বিরোধীদের সুর বেঁধে দেওয়ার চেষ্টা করেন তিনি।

রাহুল গান্ধীর দাবি, দেশের নারী, সংখ্যালঘু, দলিত কেউ সুরক্ষিত নয়। আর এই ব্যাপারে কোনও কথা বলছেন না প্রধানমন্ত্রী। কিন্তু শেষে সহিষ্ণুতার বার্তা দিয়ে রাহুল বলেন, ‘‌বিজেপি ও আরএসএস আমাকে ভারতীয় হওয়ার মানে বুঝিয়েছে। আমাকে হিন্দু হওয়ার মানে বুঝিয়েছেন। আপনাদের বিরুদ্ধে আমার হাজারো অভিযোগ আছে। আপনারা আমাকে পাপ্পু বলেন। কিন্তু তাতে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসায় এতটুকু ভাটা পড়েনি।

বিরোধী আসন থেকে উঠে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরেন রাহুল গান্ধী। প্রাথমিকভাবে রাহুলের এই আচরণে প্রধানমন্ত্রী কিছুটা হকচকিয়ে যান। মুহূর্তে সামলে নিয়ে পালটা রাহুলের সঙ্গে হাত মেলান মোদিও।’‌

কিছুদিন আগেই রাহুল বলেছিলেন, ‘‌ওরা যত খুশি ব্যক্তিগত আক্রমণ করুক, আমরা করব না। ওরা মারলে পরিবর্তে ভালবাসাই দেব। কারণ এটাই কংগ্রেসের সংস্কার।’‌ এদিন সেটাই করে দেখালেন ভরা লোকসভায়।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ