বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮, ৮:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ও ৫ শতাংশ ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) গণভবনে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। সভায় সভাপতিত্ব করেন অবসর সুবিধাবোর্ডের সদস্য-সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইনসহ অন্যান্যরা।

সভাশেষে মো: সোহরাব হোসাইন বলেন,  এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা ও ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেয়ার ঘোষণা দিয়েছেন। বেসরকারি শিক্ষাখাতে এক বিপ্লব ঘটে গেলো।

বৈশাখী ভাতা বকেয়া দেয়া হবে কি-না, এমন প্রশ্নের জবাবে সোহরাব হোসাইন বলেন,  ‘আগামী বৈশাখ থেকে শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা পাবেন। এ বাবদ একবছরে একশত সাতাত্তর কোটি সাতাশ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ব্যয় হবে। অর্থ ২০১৮-২০১৯ অর্থবছরে এ টাকা বরাদ্দ রেখেছে। এখন অর্থ মন্ত্রণালয় অর্থছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করবে।’

পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির জন্য

শরীফ আহমদ সাদী বলেন, জাতিরজনকের কন্যা শেখ হাসিনার প্রতি পাঁচ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারী আজীবন কৃতজ্ঞ থাকবেন। প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। তিনি আজ আমাদেরকে গণভবনে ডেকে বৈশাখী ভাতা ও পাঁচ শতাংশ ইনক্রিমেন্টসহ একগুচ্ছ সুসংবাদ দিয়েছেন। এই ঘোষণার কথা কয়েকমাস আগেই আমাদেরকে জানানো হয়েছিলো।

বিস্তারিত আসছে…..

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ