বাসের চাপায় চুয়াডাঙ্গার সরোজগঞ্জের পথচারীসহ প্রাণ গেল ৫, আহত ৭জন

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৮ আগস্ট, ২০২০, ১২:৪৯ অপরাহ্ন

চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে, ৮ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে রয়েল পরিবহন, আলমসাধু ও মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় ঝরে গেল কতগুলো তাজাপ্রাণ।এদিকে পুলিশ জানায়, শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস শহরের দিকে যাচ্ছিলো। পথে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে পথচারীসহ ভ্যানের ৩ যাত্রী নিহত হন।


খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

উল্লেখ্য প্রানহাণী আরো বাড়তে পারে। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক পালিয়ে যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ