‘বর্তমান সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে’-রিজভী

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৯ জুন, ২০১৮, ৬:০৮ অপরাহ্ন

স্টাফ রিপের্টার।।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় গতকালও তাকে আদালতে হাজির করা হয়নি। খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে কারা চিকিৎসকরা তাকে আদালতে হাজির না করার পরামর্শ দেয়।সরকার যত কূটকৌশলই অবলম্বন করুক না কেন, খালেদা জিয়াকে মুক্তি দিতেই হবে। সংসদ ভেঙে দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই দিতে হবে। বর্তমান সরকারের বিদায়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

আজ ২৯ জুন ২০১৮ শুক্রবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যে প্রচন্ড অসুস্থ, এটি সুস্পষ্ট। এরপরও এখন তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। আগামী জাতীয় নির্বাচন থেকে খালেদা জিয়াকে দূরে রাখতেই প্রহসনের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে।

এটি বর্তমান সরকারের মাস্টারপ্ল্যানেরই অংশ। শেখ হাসিনার নির্দেশেই খালেদা জিয়াকে কষ্ট দেওয়া হচ্ছে, এটি জনগণের বুঝতে বাকি নেই।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ