ফাইনালের আগে রিয়ালের হোঁচট

ক্রীড়া ডেস্ক
শনিবার, ২১ মে, ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন

সান্তিয়াগো বের্নাবেউয়ে শুক্রবার রাতে চলতি মৌসুমে লা লিগায় রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। নিয়মিতদের প্রায় সবাইকে রিয়াল বেতিসের বিপক্ষে শুরুর একাদশে রাখলেন কোচ কার্লো আনচেলত্তি।

প্রথমার্ধে খুব বেশি সুযোগ যদিও তৈরি করতে পারল না রিয়াল মাদ্রিদ। বিরতির পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিলেও মিলল না কাঙ্ক্ষিত গোলের দেখা।

আরও পড়ুন : সাতক্ষীরায় ত্রাসের রাজত্ব কায়েম করেন এসপি আলতাফ

স্পেনের সফলতম দলটি লিগ শিরোপা নিশ্চিত করে চার ম্যাচ বাকি থাকতেই। কিন্তু এই চার ম্যাচে তাদের জয় কেবল একটি। শেষ দুটিই হলো ড্র, মাঝে হার একটি। আগামী ২৮ মে প্যারিসে লিভারপুলের বিপক্ষে ইউরোপ সেরার শিরোপা লড়াইয়ের আগে যা রিয়াল মাদ্রিদ কোচের জন্য দুর্ভাবনারও।

বিস্ময়কর হলেও সত্যি, বের্নাবেউয়ে রিয়াল বেতিসের বিপক্ষে লিগে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। সবশেষ তিনটিই শেষ হলো গোলশূন্য ড্রয়ে। তার আগের দুটিতে মাদ্রিদের দলটি হেরেছিল যথাক্রমে ২-০ ও ১-০ গোলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ