দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্রগ্রাম)।।
চট্টগ্রামের ফটিকছড়ি সৈয়্যদবাড়ি দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) অাগমণ উপলক্ষ্যে পবিত্র জশনে জুলুছকে সফল ও অাগামী ১৪/১৫ ডিসেম্বর হুজুর কেবলা সৈয়্যদ শামশুল হুদা (রহ.) বার্ষিক ওরশ শরীফ উদযাপনের প্রস্তুতি সভা (৩ নভেম্বর) বিকালে বাগে হুদা দরবারে শরীফে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৈয়্যদবাড়ি দরবার শরীফের সাজ্জাদানাশীন ও জাতীয় ঈদ-এ- মিলাদুন্নবী (দ.)উদযাপন কমিটির মহাসচিব পীরে ত্বরিকত স্যৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.অা.)।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, রাংগুনিয়া গাউছিয়া সমিতির সহ-সভাপতি জাহেদুল আলম চৌধুরী (আইয়ুব),গাউছিয়া সমিতি পোমরা শাখার সভাপতি মাওলানা অাবদুল মান্নান হারুনী, সহ-সভাপতি নুরুল আমিন কেরানী, সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, মাওলানা ফজলুল করিম নঈমী, হাজী কোরবান অালী সও, নুর মুহাম্মদ,নুর অালী প্রমুখ।
সভায় হুজুর কেবলা তাঁর বক্তব্য বলেন, প্রীয় নবী হযরত মুহাম্মদ (দ.) অাগমন উপলক্ষ্যে প্রতিবছর ১১ রবিউল অাওয়াল পবিত্র জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও নিধারিত তারিখে জুলুছ অনুষ্ঠিত হবে উক্ত জুলুছে সকল ভক্ত ও সুন্নী মুসলমানদের উপস্থিত হওয়ার পাশিপাশি ১৪/১৫ ডিসেম্বর হুজুর কেবলা সৈয়্যদ শামশুল হুদা (রহ.) বার্ষিক ওরশ শরীফ ও সফল করার অাহবান জানান।
You must be logged in to post a comment.