পড়ে গিয়ে সমাজকল্যাণমন্ত্রী আহত : হাসপাতালে ভর্তি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৫ জুলাই, ২০১৮, ৪:৫৭ অপরাহ্ন
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খাঁন মেনন। ফাইল ছবি

অন্যদৃষ্টি অনলাইন।।

প্রাতভ্রমণের সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে আহত হয়েছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাংলোতে শ্যাওলাযুক্ত রাস্তায় হঠাৎ তিনি পড়ে যান। এতে তার হীপ জয়েন্টে প্রচণ্ড আঘাত লাগে। পরে মন্ত্রীকে সকাল ৮টায় নগরীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে এক্সরে করালে তার বা পায়ের হীপ জয়েন্টের হার ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: মাইদুল ইসলাম প্রধান বাসসকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে আগামী ২/৩ দিনের মধ্যে সার্জারী করা হবে। তিনি বর্তমানে সুস্থ আছেন। সকলের দোয়া চেয়েছেন।

-বাসস

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ