পানি দিয়ে চালানোযোগ্য ভেকু মেশিন অবিস্কার করলেন ৭ম শ্রেনির ছাত্র সাকিব আল হাসান

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৮ জুন, ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন
বিনা খরচেই চালানোযোগ্য ভেকু মেশিন আবিষ্কার সাকিব আল হাসান

বিমল দাস, মনপুরা, ভোলা ।।

বিনা খরচেই চালানো যোগ্য ভেকু মেশিন আবিষ্কার করেছেন ভোলা মনপুরার সাকিব আল হাসান নামে ৭ম শ্রেনির এক ছাত্র। মেশিনটি উদ্ভাবনে পুরো উপজেলায় ব্যাপক চান্ঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।

সাকিব জানায়,কয়েক মাস আগে তাদের বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে সকারি বেড়ী বাঁধ নির্মাণ দেখে অনুপ্রাণিত হয়ে কিভাবে বিনা খরচে তেলের পরির্বতে পানি দিয়ে ভেকু মেশিন আবিষ্কার করা যায় তা নিয়ে চিন্তা করতে থাকেন। অবশেষে সফলতা পেল।সাকিব জানায়, ভেকু মেশিনটি তৈরি করতে লেগেছে কাঠ, লোহা, ইনজেকমনের সিরিন্জ, পাইপ এবং পানি।

এর আগেও ব্যাটারি চালিত পাম্প মেশিন আবিষ্কার করে, এখন ব্যাটারী চালিত হেলিকপ্টার বানানোর পরিকল্পনা করলেও অর্থের অভাবে তা শেষ করতে পারছে না।লেখাপড়া শেষ করে সাকিব বিজ্ঞানি হতে চাই।

সাকিব উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্ধা হতদরিদ্র কাঠমিস্ত্রি ফখরুল ইসলামের ছেলে।মাতা গৃহিনী মাছুমা বেগম। দুই ভাই এক বোন ।

সাকিবের বাবা ফখরুল ইসলাম জানান, অভাবের সংসার ছেলের লেখা-পড়ার খরচ চালাতেই কষ্ট হচ্ছে এরপরেও ছেলে নতুন নতুন যন্ত্রপাতি তৈরি করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র  ক্রয় করার আবদার করে।

তার আবিস্কৃত নতুন যন্ত্রপাতি দেখলে মন আনন্দে ভরে উঠে।সাকিবের বাবা আরো বলেন জানি না ছেলেকে  শেষ পর্যন্ত তার লক্ষ্যে পৌছাতে পারি কি না।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ