পদ্মাসেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীদের ভাগ্য উন্নয়ন হবে : আনার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
রবিবার, ১৯ জুন, ২০২২, ৭:২৭ অপরাহ্ন

স্বপ্নের পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসায়ীদের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে। ভাগ্য উন্নয়ন হবে এ এলাকার ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষের।

রোববার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়ন ধরে রাখতে হলে ব্যবসায়ীদের একযোগে আওয়ামী লীগের পতাকাতলে থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী এমদাদুল হক সোহাগকে সভাপতি, নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইফুল আলম খান রিপনকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ