গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট অঞ্চলের ভোটার ও নাগরিকদের জন্য নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অঞ্চলভিত্তিক অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের দায়িত্বে নির্দিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ জানাতে centralcord.complain@ecs.gov.bd এবং mscentralcord.complain@ecs.gov.bd— এই দুটি ই-মেইল ঠিকানা চালু রাখা হয়েছে।
ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও অনুসন্ধানের লক্ষ্যে গত ১৪ ডিসেম্বর ২০২৫ দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়।
ইসি মনে করে, এই উদ্যোগ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনি পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.