নারায়ণগঞ্জ কারাগারে রাসেল মিয়া (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টায় তার মৃত্যু হয়।
রাসেল মিয়া ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।
জেলা কারাগারের জেল সুপার মাহবুব আলম জানান, দুদিন আগে ফতুল্লা থানার একটি মাদক মামলায় রাসেলকে কারাগারে পাঠানো হয়। ওই দিনই তিনি অসুস্থ হন। মাদকাসক্তের কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে কারাগারের হাসপাতালে রাখা হয়।
শনিবার সকালে তার অবস্থা আরও খারাপ হলে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
You must be logged in to post a comment.