নারায়ণগঞ্জের বিসিকে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৬

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বিসিকে এমএস ডাইং, পিন্টিং এন্ড ফিনিশিং নামে একটি কারখানায় বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কারখানার শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।

দগ্ধরা জানান, সকালে কারখানার নিচ তলায় বয়লার রুমে তারা কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এতে তাদের ৬ জনের শরীর ঝলসে যায়।

দগ্ধদের সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ