নবাবগঞ্জের মালিবাড়ি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও মনজু

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৭:১১ অপরাহ্ন

নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নে বিএডিসি সহযোগিতায় মালিবাড়ি খাল ২.৮০ কিঃমিঃ পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে এ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব এইচ.এম. সালাউদ্দীন মনজু।

সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ