দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৯ আগস্ট, ২০২৩, ২:৫১ অপরাহ্ন

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘আগামী নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।’

বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি বলেন, দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।

ইসি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সেজন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নিচ্ছে কমিশন।

এছাড়া এ অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ