দেশে যে উন্নয়ন হয়েছে আওয়ামীলীগ সরকারই করেছে : আনোয়ার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১১:৫২ অপরাহ্ন
ক্ষমতায় গেলে বিএনপি-জামায়াত বাংলাদেশকে পাকিস্তানের প্রদেশ বানিয়ে ফেলবে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করতে হবে....

মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রতিনিধি ।। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারো দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি-এমন মন্তব্য করেছেন লক্ষীপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ড. আনোয়ার হোসেন খান। মঙ্গলবার রামগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী সভায় এমন মন্তব্য করেন তিনি।

আনোয়ারে হোসেন খান বলেন, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার জন্য আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যম লন্ডনে তারেক রহমানের সঙ্গে আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠক এবং পাকিস্তান হাইকমিশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গোপন বৈঠকের বিষয়ে খবর প্রকাশ করেছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশবিরোধীদের সাথে এসব বৈঠক রাষ্ট্র ষড়যন্ত্রের অংশ।

স্বাধীনতাবিরোধীদের কাছে দেশ নিরাপদ নয় মন্তব্য করে তিনি বলেন, যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এবং তাদের দোসরদের কাছে দেশ নিরাপদ নয়। ক্ষমতায় গেলে বিএনপি-জামায়াত বাংলাদেশকে পাকিস্তানের প্রদেশ বানিয়ে ফেলবে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করতে হবে।

দেশের উন্নয়নের ধারাবহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে আনোয়ার খান বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিভিন্ন হাইওয়ে সড়কের কাজ চলমান রয়েছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে এগুলো কিছুই হবে না, এগুলোর চলমান বন্ধ হয়ে যাবে। তাই এই উন্নয়ন ধরে রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে হবে।

একটি আধুনিক রামগঞ্জ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, অতীতে এই রামগঞ্জ বার বার অবহেলার শিকার হয়েছে। রাস্তাঘাট, কলকারখানা কিছুরই কোন উন্নয়ন ঘটেনি। এই উপজেলার আশপাশের এলাকার গ্যাস সংযোগ থাকলেও এখানে গ্যাসের ব্যবস্থা করেননি। নৌকাকে বিজয়ী করতে পারলে সকল সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে এই রামগঞ্জ অনেক অ‌নেক পি‌ছি‌য়ে। আমা‌দের সন্তান‌দের এ‌গি‌য়ে নি‌তে আমা‌দের কাজ কর‌তে হ‌বে। এই এলাকার শি‌ক্ষিত তরুণ সমাজ যা‌তে বেকার না থা‌কে, সেজন্য এক‌যো‌গে কাজ কর‌তে হ‌বে। অন্যথায় বিএনপি ক্ষমতায় গেলে সকল উন্নয়ন ধ্বংস হয়ে যাবে। দেশে দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারই করেছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে রামগঞ্জসহ সারাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

এ সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন রামগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের সহসভাপ‌তি ও সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান ম‌নির হো‌সেন চৌধুরী, ‌পৌরআওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক বেলাল আহ‌ম্মেদ, উপ‌জেলা আওয়ামীলী‌গের যুগ্মসাধারণ সম্পাদক দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার সিউলি, কাঞ্চনপুর ইউ‌নিয়ন চেয়ারম্যান আব্দুল ক‌রিম মাস্টার, নোয়াগা ইউ‌নিয়ন চেয়ারম্যান মোহাম্মদ হো‌সেন রানা, ভাদুড় ইউ‌নিয়ন চেয়ারম্যান জা‌হিদ হো‌সেন ভুইয়া, দর‌বেশপুর ইউ‌নিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, করপাড়া ইউ‌নিয়ন চেয়ারম্যান মু‌জিবুল হক মু‌জিব, চ‌ন্ডিপুর ইউ‌নিয়ন চেয়ারম্যান কামাল হো‌সেন ভুইয়া, ভোলা‌কোট ইউ‌নিয়ন চেয়ারম্যান ব‌শির উ‌দ্দিন মা‌নিক, ভাটারা ইউ‌নিয়ন চেয়ারম্যান আবুল হো‌সেন মিঠু, ইছাপুর ইউ‌নিয়ন চেয়ারম্যান মো শ‌হিদুল্লাহ, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মে‌হেদী হাসান শুভ প্রমুখ।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ