দেশের অগ্রযাত্রায় এখন নির্বাচিত সরকার জরুরি: মির্জা ফখরুল

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন

দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়ায় যেসব মিছিল দেখা যায়, বাস্তবে তেমন কিছু নয়সোশ্যাল মিডিয়ায় যেসব মিছিল দেখা যায়, বাস্তবে তেমন কিছু নয়

মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে। কিন্তু এমনভাবে কথা বলা হয় যেন বিএনপি ভিলেন।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন। কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ। ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে। তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ