চুয়াডাঙ্গার দামুড়হুদা ভূমি কমিশনার সুদ্বীপ্ত কুমার সিংহকে বদলির দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দর্শনা রেলগেটের তালতলা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে লেকনাথপুর, পরানপুর ও দুধপাতিলা গ্রামের ৩৮ জন কৃষক ও তাদের সন্তানরা অংশ নেন।
মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মো. মহসিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দর্শনা প্রেস ক্লাবের সভাপতি মো. আওয়াল হোসেনসহ অন্যান্য জমির মালিক ও তাদের সন্তানরা।
এ সময় বক্তারা বলেন, এক বছর আগে আমাদের তিন গ্রামের ৩৮ জন কৃষকের প্রায় ৩০ বিঘা জমি অধিগ্রহণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক। জমির টাকা গ্রহণ করতে নাম খারিজের রেকর্ড জমা দিতে বলা হয়। ওয়ারিশ সনদসহ প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে দামুড়হুদা ভূমি কমিশনার সুদ্বীপ্ত কুমার সিংহের কাছে অনলাইনে খারিজের জন্য আবেদন করি।
তারা আরও বলেন, ভূমি অফিসের তশিলদার ও সার্ভেয়ার সবার কাগজপত্র যাচাই-বাছাই করে এসিল্যান্ডের কাছে জমা দেন। কিন্তু সুদ্বীপ্ত কুমার সিংহ সব খারিজ নথি বাতিল করে দেন।
দ্রুত দামুড়হুদা ভূমি কমিশনার সুদ্বীপ্ত কুমার সিংহের বদলির দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেন, তার হয়রানির কারণে আমরা এক বছরে কেউ জমির টাকা পাইনি।
You must be logged in to post a comment.