ক্রীড়া প্রতিবেদক :
অস্ট্রেলিয়া ২ : ০ তুরস্ক
ওশেনিয়া মহাদেশের প্রতিনিধি অস্ট্রেলিয়া ফুটবল দল ২৩তম ফিফা বিশ্বকাপ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় সবার মন জয় করেছে।
স্থানীয় সময় সকাল ১০টায় আমেরিকার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের খেলায় অস্ট্রেলিয়া ২-০ গোলে ইউরোপ মহাদেশের প্রতিনিধি তুরস্ককে পরাজিত করে মূল্যবান ৩ পয়েন্ট আদায় করতে সমর্থ হয়েছে।
অস্ট্রেলিয়ার পক্ষে গোলদাতা : নেস্টোরী ইরানকুন্ডা ও কনর মেটকাফ।
অস্ট্রেলিয়ান অভিজ্ঞ অধিনায়ক ও গোলরক্ষক ম্যাথু রায়ানকে বেঞ্চে বসিয়ে রেখে প্যাট্রিক বিচকে প্রথম একাদশে স্থান দেয়া হয়। এর চাইতে গোলরক্ষক প্যাট্রিক বিচ সবচেয়ে বেশি অবদান রেখেছেন। মাত্র ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক মহামূল্যবান ৮টি গোলরক্ষা করে তুরস্ককে হতাশার জগতে ডুবিয়ে দেন।
খেলার পুরোভাগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা রক্ষণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়ে মাঠে খেলতে থাকেন। অন্যদিকে তুরস্কের খেলোয়াড়েরা তেজী ঘোড়ার মতো উর্ধ্বশ্বাসে একের পর এক স্পিডবোটের মতো দ্রুত তালে তালে ফুটবল মিডল থার্ডে এবং এ্যাটাকিং থার্ডে বল নিয়ে দৌড়ে গিয়েও গোলের মুখ খুলতে পারেন না।
বিশ্ববিখ্যাত হল্যান্ড ওরফে নেদারল্যান্ডস দল ‘টোটাল ফুটবল’ পদ্ধতিতে বিশ্বকাপ ফুটবল মঞ্চে এমনভাবে খেলেছিল ষাট ও সত্তর দশক অবধি। ঠিক অনেকটাই তুরস্করা আজ যেভাবে ডাচ দলের স্টাইলে সারাক্ষণ চাপে ধরে রেখেছিল অস্ট্রেলিয়ার উপর। তবুও দমে যায় নাই ক্যাঙ্গারুরা। তারা কাউন্টার এ্যাটাকে দারুণ সিদ্ধহস্ত হয়ে উঠে।
সত্যি কথা বলতে গেলে ফুটবলের দৃশ্যপটে টোটাল ফুটবলের রাজত্ব এখন আর নাই। যে যত পারে তাদের প্রত্যেকের পায়ে পায়ে ফুটবলের অনুবাদ নিয়ে ভাষায় রূপান্তর করতে পারবে, সেই-ই জয়ের পথে কথা বলবে। বেচারা তুরস্ক!
খেলার ধারা বর্ণনা :
প্রথমার্ধে ২৮ মিনিটের সময় অসিরা অনেকটা ধৈর্য ধরে কাউন্টার এ্যাটাকের রাস্তায় নিখুঁতভাবে এবং সঠিক-নির্ভুল পদ্ধতিতে গোল দিয়ে খেলা বার করে আনে। অস্ট্রেলিয়ার ইরানকুন্ডা নিখুঁত দীর্ঘ পাস ধরে তুরস্কের রক্ষণভাগ ভেঙ্গে-চুরে বল নিয়ে এগিয়ে যান। অত্যন্ত ঠান্ডা মাথায় ইরানকুন্ডা সরাসরি জালে জড়িয়ে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)।
দ্বিতীয়াধে ৭৫ মিনিটে খেলার ভাগ্য যখন প্রায় নিজেদের পক্ষে চলে যাচ্ছিল। ঠিক সেই সময়ে অস্ট্রেলিয়ার কনর মেটকাফ মধ্যমাঠে বল পেয়ে সামনে এগিয়ে যান। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তাঁর মাটি ঘেঁষা শট জালে প্রবেশ করিয়ে দেন (২-০)।
এই অভাবনীয় জয়ের সুবাদে ‘ডি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের সমান পর্যায়ে উঠেছে অস্ট্রেলিয়া।
আগামী ২০শে জুন শুক্রবার রাত ১টায় সিয়াটলে স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।
আজকের খেলা :
১৪ই জুন : গ্রুপ ‘ই’ : জার্মানী বনাম কুরাসাও (রাত ১১টা)
১৪ই জুন : গ্রুপ ‘এফ’ : নেদারল্যান্ডস বনাম জাপান (রাত ২টা)
১৫ই জুন : গ্রুপ ‘ই’ : আইভরি কোস্ট বনাম ইকুয়েডর (ভোর ৫টা)
১৫ই জুন : গ্রুপ ‘এফ’ : সুইডেন বনাম তিউনিসিয়া (সকাল ৮টা)
১৫ই জুন : গ্রুপ ‘এইচ’ : স্পেইন বনাম কেপ ভার্দে (রাত ১০টা)
১৫ই জুন : গ্রুপ ‘জি’ : বেলজিয়াম বনাম মিশর (রাত ১টা)
অন্যদৃষ্টি/১৪ই জুন ২০২৬
You must be logged in to post a comment.