তথ্য প্রতিমন্ত্রীর বাবা মতিয়র রহমানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত

আঃ মান্নান,সরিষাবাড়ী (জামালপুর)
শুক্রবার, ১৭ জুলাই, ২০২০, ১২:০০ অপরাহ্ন

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসানের বাবা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর, মুজিবনগর সরকারের বিচারপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি প্রয়াত এডভোকেট মতিয়র রহমান তালুকদারের (১৬ জুলাই) দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত।

এ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা, পৌর, আওনা ইউনিয়ন আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের উদ্যোগে দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে মরহুমের প্রতিকৃতি ও কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কোরআনখানী, এতিম শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল।

এসব অনুষ্ঠানে প্রয়াত মতিয়র রহমানের ছোটছেলে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি প্রধান অতিথি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ