ঝিনাইদহে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের ১৭ বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে অস্ত্র মামলায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেনকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন।

২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর এলাকা থেকে উদ্ধার করা হয় একটি পাইপগান, ৬ রাউন্ড গুলি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ