শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় আজিজুর রহমান নিলু (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি বিএনপি নেতা ও সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবার রহমান হবির ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার নগরবাথান গ্রামে।
১৮ জুন ২০১৮ সোমবার দুপুরে শহরের ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আরাপপুর এলাকায় হীরা বেকারীর সামনে এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আজিজুর রহমান নিলু দুপুরে মোটর সাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে গাড়াগঞ্জ যাচ্ছিল। তিনি আরাপপুর হিরা বেকারির সামনে পৌছালে পিছন দিক থেকে আসা ইাসলামী বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে লিলু গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইবির মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।
You must be logged in to post a comment.