শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার ঝিনাইদহে পালিত হল বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ঝিনাইদহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ পরিচালক ড: মো: জাহিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ড: রাশেদা সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: আছাদুজ্জামান (সার্বিক), জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা পরিবার পরিকল্পনা কার্র্যালয়ের সহকারী পরিচালক ডা: দীপক কুমার, ও মেডিকেল অফিসার ডা: শহিদুর রহমান। অনুষ্ঠান শেষে গত বছরে ভাল কাজের জন্ন্য সদর উপজেলা এবং জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও মাঠ কর্মীদের মাঝে সনদ এবং ক্রেষ্ঠ বিতরন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন যদি এখনি আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রন না করতে পারি তবে, সামনের দিনগুলো অনেক ভয়াবহ হয়ে উঠবে। জনসংখ্যা বাড়লে যে ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করছে তা সাধারন মানুষের কাছে সঠিক ভাবে পৌছে দেবার জন্য করতে হবে।
You must be logged in to post a comment.